আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জীবন শৈলী

গরুর মাংস খাওয়ার পর যে খাবার ভুলেও খাবেন না

Anisur Rahman01-06-2026 10:20:09 PMদেখেছেন 91 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গরুর মাংস খাওয়ার পর যে খাবার  ভুলেও খাবেন না

২৪ঘণ্টা  অনলাইন : পবিত্র ঈদুল আজহায় কম-বেশি সবাই গরুর মাংস খেয়ে থাকেন। তবে অতিরিক্ত মাংস খাওয়ার পর কিছু খাবার খেলে তা শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলে পুষ্টিবিজ্ঞানীরা সতর্ক করেছেন।বিশেষ করে গরুর মাংস খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত কোনো খাবার খাওয়া একেবারেই উচিত নয়।

মাংস ও দুধ দুটি খাবারেই রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। যখন গরুর মাংস খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়া হয়, তখন শরীরে একসঙ্গে অতিরিক্ত প্রোটিনের চাপ পড়ে। আমাদের পরিপাকতন্ত্র হঠাৎ এত ভারী প্রোটিনের ধাক্কা সহজে সহ্য করতে পারে না। ফলে পেট ও লিভারের ওপর বাড়তি ধকল যায়, যা পরিপাকতন্ত্রকে ক্রমশ দুর্বল ও ক্ষতিগ্রস্ত করে তোলে।

যেহেতু মাংস এবং দুধ দুটি খাবারই হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় নেয়, তাই এগুলো পেটে গিয়ে একে অপরের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। এর ফলে বুক জ্বালাপোড়া, গ্যাসের সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।শুধু তাই নয়, এই দুই ভারী খাবারের বৈরি মিলনে রক্তের চাপ বেড়ে যাওয়া, মারাত্মক অ্যালার্জি, ত্বকের নানা রোগ এবং এমনকি পেটে আলসারের মতো জটিল রোগও দেখা দিতে পারে।

ঈদের আনন্দকে সুস্থ রাখতে মাংস খাওয়ার পরপরই ভুলেও দুগ্ধজাত খাবার খাওয়া চলবে না। আর যদি ভুলবশত খেয়েই ফেলেন, তবে অলস শুয়ে না থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা উচিত, যাতে হজম প্রক্রিয়া কিছুটা গতি পায়।তবে সবচেয়ে নিরাপদ উপায় হলো, মাংসের ভারী খাওয়া-দাওয়া শেষ করার অন্তত দুই ঘণ্টা পর দুধ বা মিষ্টিজাতীয় খাবার খাওয়া। এতে শরীর একদম চনমনে ও সুস্থ থাকবে।