আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

প্রথমবার মধুভাত খেয়ে মুগ্ধ জয়া

Tania Jaha01-06-2026 03:53:59 PMদেখেছেন 100 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রথমবার মধুভাত খেয়ে মুগ্ধ জয়া


২৪ঘণ্টা অনলাইন: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার প্রথমবারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ‘মধুভাত’-এর স্বাদ নিলেন। সেই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন জয়া। সেখানে দেখা যায়, সবুজ রঙের পোশাকে সজ্জিত অভিনেত্রী একটি টেবিলের সামনে বসে আছেন। তার সামনে মাটির পাত্রে পরিবেশন করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত।

ভিডিওতে জয়া জানান, মধুভাতের নাম অনেকবার শুনলেও এবারই প্রথম তিনি এই খাবারটি খাওয়ার সুযোগ পেয়েছেন। খাবারটির উপাদান ও প্রস্তুত প্রণালী সম্পর্কেও সংক্ষেপে ধারণা দেন তিনি। জয়ার ভাষ্য অনুযায়ী, এটি এক ধরনের ফারমেন্টেড মিষ্টি ভাত, যা পোলাওয়ের চাল, জ্বালা চাল, নারকেল, নারকেলের দুধ, মধুসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়।

এরপর তিনি মাটির পাত্র থেকে মধুভাত তুলে একটি ছোট বাটিতে নেন এবং হাত দিয়ে খাবারটির স্বাদ গ্রহণ করেন। খাবারটি খেয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি এর স্বাদেরও প্রশংসা করেন এই অভিনেত্রী।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খাবারকে তুলে ধরায় জয়ার প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেন, “চট্টগ্রামের ট্র্যাডিশনাল খাবার এই মধুভাত, খেলে একটু ঘুম ঘুম ভাব আসতে পারে।”

তবে খাবারটি হাত দিয়ে খাওয়ার বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন কেউ কেউ। একজন নেটিজেন মন্তব্য করেন, “চামচ থাকা সত্ত্বেও হাত দিয়ে খেয়ে নিজেকে খাঁটি বাঙালি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন।”

অন্যদিকে, প্রকৃতির সঙ্গে জয়ার পোশাকের রঙের সামঞ্জস্য নিয়েও প্রশংসা করেছেন অনেক ভক্ত। একজন লিখেছেন, “চারপাশের পরিবেশের সঙ্গে পোশাকের রঙ দারুণভাবে মানিয়ে গেছে।”

সব মিলিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাতের সঙ্গে জয়া আহসানের প্রথম পরিচয়ের ভিডিওটি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি কিছু সমালোচনারও জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।