আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জাতীয়

সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান

Tania Jaha31-05-2026 11:39:23 AMদেখেছেন 80 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান

২৪ঘণ্টা অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ। দীর্ঘ অবকাশের পর ১ জুন থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে আবারও কর্মচাঞ্চল্যে ফিরবে প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক খাত।

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ ভোগ করেন। ছুটি শেষে সোমবার থেকে তারা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।

ঈদের ছুটির সময় জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা থাকলেও সোমবার থেকে দেশের সব ব্যাংকে পূর্ণাঙ্গ ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে দেশের প্রধান দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও নিয়মিত লেনদেন শুরু হবে।

সংশ্লিষ্টদের ধারণা, ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস-আদালত ও ব্যাংকপাড়ায় কাজের চাপ তুলনামূলক কম থাকতে পারে। সাধারণত প্রথম দিন সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং ছুটির অভিজ্ঞতা ভাগাভাগিতেই কিছুটা সময় কাটে। তবে ছুটির কারণে জমে থাকা প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কাজ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যস্ততা বাড়বে।

এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রাও শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ফলে রাজধানীর সড়কগুলোতেও ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে রাজধানীসহ সারাদেশে প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।