আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিশ্বকাপ ফুটবল

রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে এমবাপে

Tania Jaha30-05-2026 11:46:39 PMদেখেছেন 70 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে এমবাপে

২৪ঘণ্টা অনলাইন : ফুটবল বিশ্বকাপ শুরুর আগে আবার বিতর্কে কিলিয়ান এমবাপে। আবার রাজনৈতিক মন্তব্য করেছেন তিনি, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দেশে দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করে সমালোচিত হয়েছেন এমবাপে। এদিকে, বিশ্বকাপে ফ্রান্স যেখানে থাকবে, সেই বেন্টলি বিশ্ববিদ্যালয়ের মাঠ এখন আলোচনার শীর্ষে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমবাপে জানিয়েছেন, দক্ষিণপন্থীরা ক্ষমতায় এলে দেশের অবস্থা খারাপ হতে চলেছে। তার প্রভাব পড়বে সমাজের সর্বস্তরে। এমবাপে বলেছেন, “যদি ওই লোকগুলোর হাতে সব নিয়ন্ত্রণ আসে তাদের আমাদের দেশের উপর কী প্রভাব পড়বে সেটা ভাল করেই জানি।” ফুটবলারদের কি রাজনীতি নিয়ে মন্তব্য করা উচিত নাকি শুধু ফুটবলেই মনোযোগ দেওয়া উচিত? এমবাপে বলেছেন, “আমরা নাগরিক। বাকি সকলের মতো আমাদেরও কিছু বলার থাকতে পারে। কিন্তু ফ্রান্সে এমবাপে বাকি সকলের মতো নয়।”

ফ্রান্সের জাতীয় র‌্যালি পার্টির বিরুদ্ধে এমবাপের এই মন্তব্য অনেকেই ভাল ভাবে নেননি। তীব্র নিন্দা করেছেন দলের নেতা মারিন লে পেন এবং জর্ডান বারদেল্লা। সেই দলের সমর্থকেরাও নিন্দায় ভরিয়ে দিয়েছেন এমবাপেকে।

এদিকে, বিশ্বকাপে ফ্রান্স থাকবে ম্যাসাচুসেটসের বেন্টলি বিশ্ববিদ্যালয়ের মাঠে। মসৃণ ঘাসের জন্যই ওই মাঠ বেছে নেওয়া হয়েছে। শুধু মাঠই নয়, আধুনিক খেলাধুলোর সমস্ত উপকরণ রয়েছে সেখানে। ফ্রান্স যে সব শহরে খেলবে, সেখানে সহজেই যাওয়া যাবে শিবির থেকে।