আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আইপিএলে শেষ হলো বৈভব সুবাস

Tania Jaha30-05-2026 01:52:55 PMদেখেছেন 340 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আইপিএলে শেষ হলো বৈভব সুবাস

২৪ঘণ্টা অনলাইন : আইপিএলের প্লে-অফের পর পর দু’টি ম্যাচে নিশ্চিত শতরান হাতছাড়া। তার সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে দলের হার। আইপিএল থেকে রাজস্থান রয়্যালস ছিটকে যাওয়ার পর কেঁদে ফেলল বৈভব সূর্যবংশী। শুক্রবার খেলা শেষ হওয়ার পর চোখের জল মুছতে দেখা গিয়েছে কিশোর ব্যাটারকে।

আইপিএলে রাজস্থানের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে বৈভব। ১৬টি ম্যাচে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছে। কমলা টুপির দৌড়ে সকলের আগে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলের থেকেও ৫৪ রানে এগিয়ে ১৫ বছরের ক্রিকেটার। রেকর্ড ৭২টি ছয় এবং ৬৩টি চার এসেছে বৈভবের ব্যাট থেকে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন বৈভবের ব্যাটিংয়ে বুঁদ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে বৈভবের জনপ্রিয়তাও। ম্যাচের পর বৈভবকে কাঁদতে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি রাজস্থানের কিছু সমর্থকও।

বৈভবের কান্নার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কমলা টুপি দিয়ে কান্না ঢাকার চেষ্টা করেও পারেননি বৈভব। শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, বৈভবের কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারেননি ধারাভাষ্যকার রবিচন্দ্রন অশ্বিনও। তাঁর ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। শুভমন গিলের দলের বিরুদ্ধে বৈভব করে ৪৭ বলে ৯৬ রানের ইনিংস খেলেছে। ৮টি চার এবং ৭টি ছয় মেরেছে। ২২ গজের অন্য প্রান্তে পর পর উইকেট পড়ার চাপ সামলে লড়াই চালিয়ে গিয়েছে। ওপেন করতে নেমে ১৮তম ওভার পর্যন্ত ২২ গজে ছিল বৈভব। তা-ও দলকে আইপিএলের ফাইনালে তুলতে পারেনি।

আইপিএল শেষ হলেও বৈভবকে ভারতীয় দলের জার্সি গায়ে দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আগামী দু’মাসে আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতীয় দলের। অনেকে আশা করছেন জ়িম্বাবোয়ে সিরিজ়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে বৈভবের।