আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

যোগাসনে উপকার বিকেল সন্ধ্যায়

Tania Jaha30-05-2026 01:01:37 AMদেখেছেন 86 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যোগাসনে উপকার বিকেল সন্ধ্যায়

২৪ঘণ্টা অনলাইন : যোগাসন দিনের যে কোনও সময়েই করা যায়। ভোরে ঘুম থেকে উঠতে না পারলে বা সকালের হুড়োহুড়িতে সময় না হলে, বিকেল বা সন্ধ্যাতেও যোগব্যায়াম অভ্যাস করা যায়। তবে দিনের শেষে ব্যায়ম করতে হলে কিছু নিয়ম মানতে হবে। সকালে খালি পেটে যোগাসন করা সবচেয়ে ভাল হলেও অনেকের পক্ষেই তা সম্ভব হয় না। তাই বিকেল বা সন্ধ্যার দিকে আসন অভ্যাস করতে হলে হালকা খাবার খাওয়াই ভাল। অফিস থেকে ফিরে যাঁরা যোগব্যায়াম করবেন বলে ভাবছেন, তাঁদের অবশ্যই খাওয়াদাওয়ার দিকটাও দেখতে হবে। যোগাসনের আগে এমন খাবার খাওয়া উচিত যা সহজে হজম হবে ও পেশির শক্তি জোগাবে। যোগাসনের অন্তত ১ থেকে ২ ঘণ্টা আগে এক মুঠো ভেজানো কাঠবাদাম বা কিশমিশ খেলে উপকার হবে। ঘরে পাতা টক দইয়ের সঙ্গে ফল ও ১ চামচ পিনাট বাটার মিশিয়ে খেতে পারেন। তবে বেশি খেয়ে ব্যায়াম না করাই ভাল।

কোন কোন আসন বিকেল বা সন্ধ্যাতে করতে পারেন?
বদ্ধকোণাসন

প্রথমে কোমর-পিঠ টান টান করে মাটিতে বা ম্যাটের উপর বসুন। এ বার দুই হাঁটু ভাঁজ করে যোনির কাছে টেনে আনুন। পায়ের পাতা মুখোমুখি প্রণামের ভঙ্গিতে রাখুন। হাত দিয়ে টেনে ধরে রাখতে হবে। এ বার লম্বা শ্বাস নিয়ে কোমরের পেশি থেকে টেনে সামনের দিকে ঝুঁকতে থাকুন। পেট মুড়ে মাথা দিয়ে মাটি স্পর্শ করুন। খেয়াল রাখতে হবে, কোনও ভাবেই যেন মেরুদণ্ড ভাঁজ হয়ে বেঁকে না যায়। এই অবস্থায় থাকুন মিনিট দুয়েক। তার পর আবার আগের অবস্থানে ফিরে যান।

বৃশ্চিকাসন
ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। দুই হাত দু’পাশে থাকবে। কনুই ভেঙে দুই হাতের তালু মাটিতে রাখুন। গভীর ভাবে শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে কোমর ও পা মাটি থেকে উপরে তুলুন। গোটা শরীরের ভার থাকবে দুই হাতের উপরে। এ বার হাঁটু বাঁকিয়ে পায়ের পাতা পিছনে করে পিঠের দিকে নামিয়ে আনুন। এই ভঙ্গিতে ২০ সেকেন্ড থাকার চেষ্টা করুন। তার পর আগের অবস্থানে ফিরে আসুন।

দণ্ডাসন
পিঠ সোজা করে মেঝেতে বসুন এবং পা সামনের দিকে ছড়িয়ে দিন। হাতের তালু নিতম্বের পাশে মেঝেতে রাখুন। হাতের তালু মেঝেতে রেখেই হাত ও মেরুদণ্ড লম্বা এবং সোজা করতে থাকুন, সোজা রাখুন ঘাড় ও মাথা৷ দেহ টানটান রেখে স্বাভাবিক ভাবে শ্বাস নিন এবং এই ভঙ্গিতে প্রায় ২০ থেকে ৩০ সেকেন্ড থাকুন।