আলোচিত❯
এলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বী
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সরকার বদলেই সোহমের বিরুদ্ধে অভিযোগ

Tania Jaha23-05-2026 03:44:59 PMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সরকার বদলেই সোহমের বিরুদ্ধে অভিযোগ

২৪ঘণ্টা অনলাইন: ওপার বাংলার অভিনেতা ও সাবেক তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তরুণ দাস নামে এক প্রযোজক বাদী হয়ে ২২ মে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালে একটি সিনেমায় অভিনয়ের জন্য অভিনেতা সোহমকে ১৫ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার পরও তিনি সিনেমার শুটিংয়ের জন্য কোনো সময় (ডেট) দেননি। ফলে দীর্ঘ সময় পার হলেও সিনেমাটির কাজ শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যে লকডাউনসহ নানা প্রতিকূলতায় প্রযোজক তরুণ দাস আর্থিক সংকটে পড়েন।

তরুণ দাস অভিযোগে জানান, ২০২১ সালে সোহম বিধায়ক হওয়ার পর তিনি টাকা ফেরত দেওয়ার জন্য অভিনেতার সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, টাকা ফেরত দেওয়ার পরিবর্তে সোহম তাকে অপমান করেন এবং ভয়ভীতি দেখান।

প্রযোজক তরুণ দাস বলেন, একটি বেসরকারি ব্যাংকের চেকের মাধ্যমে আমি তাকে অগ্রিম টাকা দিয়েছিলাম। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো ডেট দেননি। এখন আর্থিক সংকটের কারণে আমি টাকা ফেরত চাইলেও তিনি তা দিচ্ছেন না, উল্টো আমাকে হুমকি দিচ্ছেন।

তিনি আরও বলেন, এতদিন তৃণমূল সরকার থাকায় অভিযোগ জানানোর সাহস হয়নি। সরকার বদলাতেই ন্যায় পাওয়ার আশায় থানার দ্বারস্থ হয়েছি। এজন্য থানায় অভিযোগ দায়ের করলাম।

সরকার বদলেই সোহমের বিরুদ্ধে অভিযোগ | ২৪ঘণ্টা