সিটি ইন্টারন্যাশনাল স্কুল হিরাঝিল শাখার ফল ঘোষণা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ হিরাঝিল শাখার প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
১৬ মে শনিবার সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা মিডিয়ামের ইনচার্জ মো. আব্দূন নুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরাঝিল শাখার অধ্যক্ষ মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন হিরাঝিল শাখার ইংলিশ ভার্সনের ইনচার্জ শেখ মো. শিবলী শামীন, ডে-কেয়ার ইনচার্জ মো. কামালউদ্দীন, সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম, আব্দুল্লাহ আল- রাকিবসহ সকল মিডিয়ামের শিক্ষক-শিক্ষিকারা।

২০১০ সাল থেকে সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সুনাম ও মর্যাদার সঙ্গে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি ভেনাস বাংলাদেশ লিমিটেডের একটি অধিপ্রতিষ্ঠান। বর্তমানে এর তিনটি ক্যাম্পাস রয়েছে— হিরাঝিল ক্যাম্পাস, কেরানীগঞ্জ ক্যাম্পাস এবং দয়াগঞ্জ প্রধান ক্যাম্পাস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এখানে শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলে একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ।’
