আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

জুলাইয়ের শুরুতে আমেরিকা সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Tania Jaha19-05-2026 03:54:47 PMদেখেছেন 59 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জুলাইয়ের শুরুতে আমেরিকা সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন: দুই দিনব্যাপী ৫ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী মাসের প্রথম সপ্তাহে আমেরিকা যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সফরে সঙ্গী হচ্ছেন পুলিশ প্রধান আলী হোসেন ফকির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আগামী ৫ থেকে ৮ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইজিপিসহ মোট ৫ জন সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। তারা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৫ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

মন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে অন্যরা হলেন, পুলিশ সদরের অতিরিক্ত আইজিপি অপারেশন খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।

জানা গেছে, এ সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা সহযোগিতা, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা আরও জোরদার করা এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পুলিশ বাহিনীর সক্ষমতা ও অভিজ্ঞতা তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হতে পারে।

পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধান শীর্ষ সম্মেলন (ইউএনসিওপিএস ২০২৬) ২০২৬ সালের ৭ থেকে ৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশ প্রধান এবং আঞ্চলিক ও পেশাদার পুলিশিং সংস্থাগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এ সম্মেলনের উদ্দেশ্য হলো জাতীয় ও জাতিসংঘ পুলিশিংয়ের একীভূতকারী শক্তি এবং সক্ষমকারী ভূমিকার মাধ্যমে সবার জন্য আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন শক্তিশালী করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা।

জুলাইয়ের শুরুতে আমেরিকা সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী | ২৪ঘণ্টা