আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

তীব্র গরমে বাইরে থেকে ফিরে কী খাওয়া ভালো

Anisur Rahman18-05-2026 11:02:44 PMদেখেছেন 98 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তীব্র গরমে বাইরে থেকে ফিরে কী খাওয়া ভালো

২৪ঘণ্টা  অনলাইন : কড়া রোদ আর তীব্র গরমে মানুষের অবস্থা নাজেহাল। যারা কাজের জন্য বাইরে যান, রোদের মধ্যে যাদের বেশিরভাগ সময় বাইরে কাজ করতে হয়, তাদের অবস্থা ভয়াবহ। এমন গরমে হিট স্ট্রোক, উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। আর পেটের প্রদাহ তো পিছু লেগেই থাকে। এমন অবস্থায় সকালে বাইরে যাওয়ার আগে এবং কড়া রোদ থেকে ঘরে ফিরে কিছু খাবার খেতে পারেন। এতে শরীর ও মন তাৎক্ষণিক ঠান্ডা ও সতেজ হবে। 

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ এর একটি প্রতিবেদনে বাইরে যাওয়ার আগে এবং কড়া রোদ থেকে ফিরে কী খেলে উপকার পাওয়া যাবে তা উল্লেখ করা হয়েছে। যেমন: 

পাকা পেঁপে বা কলা: কড়া রোদ থেকে ঘরে ফিরে খেতে পারেন পাকা পেঁপে বা কলা। কারণ কলাতে প্রচুর পটাশিয়াম থাকে, যা গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম বেরিয়ে যাওয়ার ঘাটতি পূরণ করে এবং শক্তি জোগায়।

পর্যাপ্ত পানীয়: ভারতীয় পুষ্টিবিদ গোপা নাগ দে বলেন, এই গরমে সব থেকে বেশি পর্যাপ্ত পানীয় পান করা প্রয়োজন। বাইরে বের হওয়ার অন্তত ১৫-২০ মিনিট আগে ১ থেকে ২ গ্লাস পানি পান করুন। প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটের সেরা উৎস ডাবের পানি। তাই রোদ থেকে ফিরে কিছুক্ষণ জিরিয়ে পান করতে পারেন ডাবের পানি। শরীর থেকে যে খনিজ লবণ বেরিয়ে যায়, ডাবের পানি তা দ্রুত পূরণ করে।

পান্তা ভাত: গরমের দিনে সকালে পান্তা ভাত খেতে পারেন। গরমে শরীর ঠান্ডা রাখার দারুণ খাবার এটি। এছাড়াও যদি ভারী কিছু খেতে হয়,তবে তেল-মসলা ছাড়া হালকা খাবার বেছে নিন। 

লেবু পানি কিংবা ঘোল: সামান্য লবণ ও চিনি দিয়ে লেবুর শরবত বা এক গ্লাস ঠান্ডা টক দইয়ের ঘোল খেয়ে বাইরে বের হতে পারেন। এগুলো শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে। 

বেল বা আমের শরবত: বেলের শরবত বা আমপোড়ার শরবত এই দুই পানীয়ই গরমের দিনে সানস্ট্রোক বা হিটস্ট্রোক প্রতিরোধ করতে দারুণ কার্যকরী। তাই বাইরে যাওয়ার আগে শরবত পান করতে ভুলবেন না। 

পানিযুক্ত ফল: গরমে সুস্থ থাকতে খেতে পারেন তরমুজ বা শশা। এগুলোতে ৯০ শতাংশের বেশি পানি থাকে। বের হওয়ার আগে কয়েক টুকরো তরমুজ বা একটি শশা খেয়ে নিন। শরীর অনেকক্ষণ হাইড্রেটেড থাকবে। 

যা এড়িয়ে চলবেন
গরমে অতিরিক্ত চিনিযুক্ত কোল্ড ড্রিংকস বা প্যাকেটজাত জুস পান না করাই ভালো। এগুলো সাময়িক তৃষ্ণা মেটালেও শরীরের পানির ভারসাম্য নষ্ট করে। অতিরিক্ত চা বা কফি খেলে ক্যাফেইন শরীরকে দ্রুত ডিহাইড্রেটেড বা পানিশূন্য করে তোলে।

 

তীব্র গরমে বাইরে থেকে ফিরে কী খাওয়া ভালো | ২৪ঘণ্টা