আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

হেড, গ্রিন, মার্শদের নিয়ে অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশে

Anisur Rahman12-05-2026 01:13:54 AMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হেড, গ্রিন, মার্শদের নিয়ে অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশে

২৪ঘণ্টা অনলাইন : ওয়ানডে খেলতে ১৫ বছর পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। জুনেই হবে এই সফর। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে অসিরা।ওয়ানডে সিরিজটি হবে মিরপুরে। টি-টোয়েন্টি চট্টগ্রামে। সফরের জন্য সোমবার স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) । অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল বাছাই করেছেন নির্বাচকরা। তবে তারকা একাধিক ক্রিকেটারই নেই এবারের সফরে।

৯, ১১ ও ১৪ জুন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭, ১৯ ও ২১ জুন হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচ দুপুর ২টায় শুরু হবে। চট্টগ্রামে প্রথম দুই টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টায় এবং শেষ টি-টোয়েন্টি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।অস্ট্রেলিয়া সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০২১ সালে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারা ৪-১ ব্যবধানে হেরেছিল। এর আগে ২০১৭ সালে এসে দুই টেস্ট খেলেছিল। ঢাকায় ম্যাচ হারলেও অস্ট্রেলিয়া টেস্ট জেতে চট্টগ্রামে। এছাড়া সবশেষ তারা ওয়ানডে খেলেছিল ২০১১ সালে। ওয়ানডে বিশ্বকাপের পরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল শেন ওয়াটসন, মিচেল জনসনরা।

পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে। পাকিস্তানের বিপক্ষে তারা খেলবে তিন ওয়ানডে।  
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন সিডনি সিক্সার্সের জোয়েল ডেভিস। বিগ ব্যাশের মোস্ট ভেলুয়্যাবল খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া পেয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস অ্যাওয়ার্ডসও। নিউ সাউথ ওয়েলসের লেগ স্পিনার তানভীর সাঙ্গাকে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে।

নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ‘‘নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেতে এবং জাতীয় দলের অংশ হতে দেখা সবসময়ই রোমাঞ্চকর। অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে নতুন কিংবা ফিরে আসা খেলোয়াড়দের সমন্বয় এই উপমহাদেশীয় সফরগুলোতে দারুণ ভারসাম্য তৈরি করবে। বিভিন্ন ধরনের কন্ডিশন ও অভিজ্ঞতার মধ্যে খেলোয়াড়দের উন্নতির সুযোগ করে দেওয়া গুরুত্বপূর্ণ, এবং আগামী ১৮ মাস থেকে দুই বছরে সূচির বিভিন্ন সিরিজ ও ভবিষ্যৎ অভিযানের কথা মাথায় রেখে আমরা এ দিকটিতে গুরুত্ব দেওয়া অব্যাহত রাখব।”

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কোনলি, বেন ডারউইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাশ লাবুশানহে, ম্যাথু রেনশ, তানভীর শাঙ্গা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।  
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড
মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, কুপার কোনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিড, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রেভিস হেড, জস ইংলিস, স্পেনসের জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জস ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।