আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

আঙুর রাসায়নিকমুক্ত করুন ঘরোয়া উপায়ে

Anisur Rahman11-05-2026 11:54:34 PMদেখেছেন 95 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আঙুর রাসায়নিকমুক্ত করুন ঘরোয়া উপায়ে


২৪ঘণ্টা অনলাইন  : আঙুর অনেকেরই পছন্দের ফল। তবে বাজার থেকে কেনা যেসব ফল ও সবজিতে সবচেয়ে বেশি কীটনাশকের অবশিষ্ট থাকার ঝুঁকি থাকে, আঙুর তার মধ্যে অন্যতম। যদি সঠিকভাবে ফলটি পরিষ্কার করা না হয় তাহলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। 

আঙুর থোকায় থাকে এবং এর খোসা অত্যন্ত পাতলা হওয়ায় রাসায়নিক পদার্থগুলো সহজেই এর গায়ে আটকে যায়। এ কারণে শুধু পানি দিয়ে ধুলেই এই রাসায়নিক দূর হয় না। এর জন্য সঠিক পদ্ধতি জানা প্রয়োজন। চাইলে আপনার ঘরেই থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আঙুর পরিষ্কার করে নিতে পারেন। 

আঙুরে কীটনাশক বেশি থাকার কারণ: 

আঙুর গাছ প্রায়ই পোকামাকড়, ছত্রাক এবং মোল্ড বা ছাতা দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে; এ কারণে কৃষকরা এতে ঘনঘন কীটনাশক স্প্রে করে থাকেন। আঙুরের থোকা আকারে ছোট এবং ঘন সন্নিবিষ্ট হয়,এজন্য ফলে রাসায়নিক পদার্থগুলো সহজেই এর ফাঁকে আটকে যায়। আঙুর যদি ভালোভাবে পরিষ্কার করে না খাওয়া হয় তাহলে সেই রাসায়নিকগুলো সহজেই আমাদের শরীরে প্রবেশ করতে পারে। 
আঙুর পরিষ্কার করার পদ্ধতি

প্রথমে কল ছেড়ে ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে আঙু ধুয়ে নিন। আলতো করে হাত বুলিয়ে নিন যাতে এর গায়ে লেগে থাকা ধুলোবালি ও ময়লা দূর হয়ে যায়।

এখন আঙুরগুলো বেকিং সোডার দ্রবণে ভিজিয়ে রাখুন। এটি আঙুর পরিষ্কারের সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। এক লিটার পানির সঙ্গে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে সেই দ্রবণে আঙুরগুলো ১০ থেকে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। তারপর পরিষ্কার পানি দিয়ে সেগুলো ধুয়ে ফেলুন। বেকিং সোডার ক্ষারীয় প্রকৃতি কীটনাশকগুলোকে ভেঙে ফেলতে সহায়তা করে।

এক ভাগ ভিনেগারের সঙ্গে তিন ভাগ পানি মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে আঙুর পাঁচ থেকে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। আঙুরের স্বাদে যাতে কোনও পরিবর্তন না আসে, সেজন্য পরিষ্কার পানি দিয়ে সেগুলো ভাল ভাবে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা ও ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রাখার পর, আঙুরগুলো আবার ভালো ভাবে ধুয়ে নিন। আঙুল দিয়ে অথবা একটি পরিষ্কার কাপড় দিয়ে আলতোভাবে ঘষে নিন, যাতে আঙুরে লেগে থাকা অবশিষ্ট কীটনাশকটুকুও দূর হয়ে যায়। এরপর আঙুরগুলো শুকিয়ে নিন। এতে দীর্ঘ সময় ধরে ফরগুলি সতেজ ও তাজা থাকবে।

সবচেয়ে কম ও কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি হলো, একটি পাত্রে এক চা চামচ লবণ দিয়ে পানিতে আঙুর ভিজিয়ে রাখুন। ১০-১৫ মিনিট এভাবে ফলগুলো ভিজিয়ে রাখার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ফলে থাকা রাসায়নিক দূর হবে। সূত্র : হেলথসাইট, আজকাল