আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

‘আমচোর’ অপবাদ দিয়ে শিশুশিক্ষার্থী নির্যাতন, সেই প্রধানশিক্ষক বরখাস্ত

Anisur Rahman07-05-2026 11:06:45 PMদেখেছেন 107 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘আমচোর’ অপবাদ দিয়ে শিশুশিক্ষার্থী নির্যাতন, সেই প্রধানশিক্ষক বরখাস্ত

২৪ঘণ্টা অনলাইন : বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে তিন শিশুশিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও মানসিকভাবে অপমান করার ঘটনায় প্রধান শিক্ষক গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এই বরখাস্ত কার্যকর হবে।

জানা গেছে, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ও চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী বিদ্যালয় চত্বরে থাকা গাছ থেকে কাঁচা আম পেড়ে খায়। এ ঘটনায় তাদের প্রত্যেককে চারটি করে বেত্রাঘাত করা হয়। পরে শিক্ষার্থীদের গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে ‘আমচোর’ লেখা কাগজ ঝুলিয়ে শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের বারান্দায় ঘোরানো হয় বলে অভিযোগ ওঠে। 

এ খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে শিক্ষা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন আরও জানান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি নিজেও বুধবার বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন।

তিনি বলেন, প্রধান শিক্ষক গোল সাহানারা শিক্ষার্থীদের বেত্রাঘাত করা এবং জুতার মালা ও ‘আমচোর’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় উপপরিচালক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।এদিকে, শিশু শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

‘আমচোর’ অপবাদ দিয়ে শিশুশিক্ষার্থী নির্যাতন, সেই প্রধানশিক্ষক বরখাস্ত | ২৪ঘণ্টা