আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

প্রভাসের বিগ বাজেটের ‘ফৌজি’র শুটিং বন্ধ

Tania Jaha07-05-2026 06:15:06 PMদেখেছেন 74 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রভাসের বিগ বাজেটের ‘ফৌজি’র শুটিং বন্ধ

২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘ফৌজি’র শুটিং সেটে নেমে এসেছে শোকের ছায়া। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে সিনেমাটির টিম। হায়দরাবাদের আউটস্কার্টে আব্দুল্লাপুরমেট এলাকায় ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় সিনেমার এক ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ জন। এই ঘটনার পর সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমাটির টেকনিক্যাল টিম একটি গাড়িতে করে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌটুপ্পাল থানার অন্তর্গত তোপ্রানপেট ব্রিজের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সিমেন্টের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন আহত পাঁচজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিরিয়ড ড্রামা ঘরানার এই সিনেমার শুটিং ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকি অংশের শুটিংয়ে প্রভাসের বড় তিনটি অ্যাকশন সিক্যুয়েন্সের দৃশ্য ধারণ করার কথা ছিল। সম্প্রতি সিনেমাটির সেট থেকে কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় প্রযোজনা সংস্থা থেকে কড়া আইনি সতর্কতাও জারি করা হয়েছিল।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের অক্টোবরে ‘ফৌজি’ প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। বড় বাজেটের এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিষেক হতে যাচ্ছে নবাগত অভিনেত্রী ইমানভির। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রবীণ তারকা মিঠুন চক্রবর্তী ও জয়া প্রদা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা কর্তৃপক্ষ।