আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

দ্বিতীয় দাম্পত্যেই মিলতে পারে প্রকৃত সুখ

Tania Jaha07-05-2026 03:10:43 PMদেখেছেন 114 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দ্বিতীয় দাম্পত্যেই মিলতে পারে প্রকৃত সুখ

২৪ঘণ্টা অনলাইন: বিয়ের পর সুখী দাম্পত্য জীবন সবারই কাম্য। কিন্তু বাস্তবে অনেক সময় সেই প্রত্যাশা পূরণ হয় না। অনেকের প্রথম বিয়ের অভিজ্ঞতা সুখকর হয় না। তবে যারা দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বা ভাবছেন, তাদের জন্য রয়েছে আশার কথা— গবেষণা বলছে, দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। ‘হাফিংটন পোস্টে’র এক প্রতিবেদনে এমন বিস্ময়কর তথ্যই তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। এর মধ্যে প্রথম বিয়ের অভিজ্ঞতা বড় ভূমিকা রাখে। প্রথম দাম্পত্য জীবন থেকে মানুষ অনেক কিছু শেখে। নিজের ভুল, প্রত্যাশা আর সম্পর্কের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। ফলে দ্বিতীয়বার নতুন করে জীবন শুরু করলে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আগের ভুলগুলো এড়িয়ে চলা সহজ হয়। একই সঙ্গে, অতীতের ভুলগুলো সংশোধন করার একটি নতুন সুযোগও এনে দেয় দ্বিতীয় বিয়ে।

একসঙ্গে থাকতে গেলে মতের অমিল বা তর্ক হওয়া অস্বাভাবিক নয়। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনি এমন কোনো বিরোধে জড়ান না, যা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বরং সঙ্গীর মতামতকে গুরুত্ব দেন এবং যথাযথ সম্মান দেখান। আপনার কথা ও আচরণে এই শ্রদ্ধাবোধ স্পষ্ট হয়ে ওঠে, যা সঙ্গীকেও আশ্বস্ত করে। এ ধরনের পারস্পরিক সম্মানই একটি স্থিতিশীল ও সুখী দাম্পত্য সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হয়।

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মানসিক ও আত্মিক বন্ধন অনেক সময় আরও গভীর হয়ে ওঠে। কারণ, প্রথম সম্পর্ক হারানোর পর একজন মানুষ উপলব্ধি করেন, জীবনে একজন সঙ্গীর গুরুত্ব কতটা। সেই উপলব্ধি থেকেই দ্বিতীয় সম্পর্ককে তিনি আরও আন্তরিকভাবে গ্রহণ করেন। ফলে নতুন সঙ্গীর প্রতি নির্ভরতা ও আপন করে নেওয়ার প্রবণতাও বেড়ে যায়।

দ্বিতীয় বিয়ের পর সময় ও অভিজ্ঞতার ফলে সম্পর্ক ধরে রাখার দক্ষতা অনেকটাই পরিণত হয়। আপনি তখন নিজের চাওয়া-পাওয়া সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পান। ফলে নতুন সঙ্গীর কাছে নিজের প্রত্যাশা ও প্রয়োজনগুলো খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন।

প্রথম স্ত্রীর সঙ্গে যদি সন্তান থাকে, তাহলে নতুন করে জীবন শুরু করার পর কিছুটা জটিলতার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে সন্তান আপনার সঙ্গে থাকলে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। তবে সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীলভাবে সবকিছু সামলাতে পারলে এসব চ্যালেঞ্জ সহজেই মোকাবিলা করা সম্ভব।