আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

চীনে বিস্ফোরণ, আতশবাজির কারখানায় নিহত ২১

Tania Jaha05-05-2026 03:10:58 PMদেখেছেন 76 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চীনে বিস্ফোরণ, আতশবাজির কারখানায় নিহত ২১

২৪ঘণ্টা অনলাইন: চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুনানের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে নিহত হয়েছেন ২১ জন এবং আহত হয়েছেন প্রায় ৬০ জন। দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে এ তথ্য।

হুনানের লিউইয়াং শহরে আতশবাজী প্রস্তুতকারী কোম্পানি হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফেকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানির কারখানা বা ওয়ার্কশপে ঘটেছে এই বিস্ফোরণ। লিউইয়াং শহরটি চীনের আতশবাজি শিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। বেশ কয়েকটি আতশবাজি কারখানা রয়েছে শহরটিতে।

৪মে হুনানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে) এই বিস্ফোরণ ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে সিনহুয়ার প্রতিবেদনে। নিহতদের অধিকাংশ ঘটনাস্থলেই মারা গেছেন।

বিস্ফোরণের কিছু সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রায় ৫০০ উদ্ধারকর্মী কারখানাটিতে উদ্ধার তৎপরতা শুরু করেন। কারখানায় উদ্ধার তৎপরতার পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেটির আশপাশের ৩ কিলোমিটার পর্যন্ত এলাকার বাড়িঘর থেকে লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে। এর কারণ কারখানাটির অদূরেই কালো বারুদের দুৎটি গুদাম রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের সময় শব্দে তাদের বাড়ি-ঘরের দরজা জানালা কেঁপে উঠেছিল। কী কারণে এই বিস্ফোরণ ঘটল— তা এখনও জানা যায়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কোম্পানি কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাওয়া হয়েছে বলেও জানিয়েছে সিনহুয়া।

উল্লেখ্য, আতশবাজি শিল্পে চীন বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর ম্যেধ একটি। ২০২৫ সালের ১১৪ কোটি ডলারের আতশবাজী বৈশ্বিক বাজারে সরবরাহ করেছে চীনা কোম্পানিগুলো। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে যত আতশবাজি বিক্রি হয়েছে— তার দুই তৃতীয়াংশই এসেছে চীন থেকে।

সূত্র : রয়টার্স