আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সুশান্ত মামলায় আইনি জট কাটল রিয়ার

Tania Jaha26-04-2026 06:59:53 PMদেখেছেন 85 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সুশান্ত মামলায় আইনি জট কাটল রিয়ার

২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তার তৎকালীন প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মাদক যোগ ও অর্থ লেনদেনের অভিযোগে দীর্ঘ টানাপড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এই তদন্তের অংশ হিসেবেই ২০২০ সালে রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ বা ‘ফ্রিজ’ করেছিল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। 

দীর্ঘ চার বছর পর সেই আইনি গেরো থেকে মুক্তি পাচ্ছেন তারা। শনিবার বিশেষ এনডিপিএস আদালত রিয়া ও তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টগুলো পুনরায় সচল বা ‘ডি-ফ্রিজ’ করার নির্দেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনসিবি অ্যাকাউন্টগুলো জব্দ করার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে।

রিয়া ও শৌভিক তাদের আইনজীবী আয়াজ খান এবং জেহরা চরণিয়ার মাধ্যমে আদালতে অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তাদের আইনজীবীরা যুক্তি দেখান যে, ১৯৮৫ সালের এনডিপিএস আইনের ‘৬৮এফ’ ধারা অনুযায়ী কোনো সম্পত্তি বা অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করতে হলে নির্দিষ্ট নিয়ম মানতে হয়। 

নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট ফ্রিজ করার ৩০ দিনের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুমোদন নিতে হয়, যা রিয়ার ক্ষেত্রে এনসিবি করেনি। আইনজীবীদের এই দাবি ও তথ্যের সত্যতা যাচাই করে আদালত রিয়া ও শৌভিকের আবেদন মঞ্জুর করেন। 

আদালত জানিয়েছেন, বাধ্যতামূলক পদ্ধতি অনুসরণ না করায় এই জব্দ প্রক্রিয়া বৈধ নয়। ফলে এখন থেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে আর কোনো বাধা থাকছে না এই ভাই-বোনের। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।