আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

এশিয়ান গেমসে অভিষেক বাংলাদেশের মেয়েদের

Tania Jaha26-04-2026 06:45:50 PMদেখেছেন 107 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এশিয়ান গেমসে অভিষেক বাংলাদেশের মেয়েদের

২৪ঘণ্টা অনলাইন: বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসর অলিম্পিক। এরপরই মাল্টি স্পোর্টস ডিসিপ্লিন হিসেবে বিবেচনা করা হয় এশিয়ান গেমসকে। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে নিয়মিত অংশগ্রহণ করছে। শুরু থেকেই পুরুষ হকি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। চলতি বছর সেপ্টেম্বের জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল এবারই প্রথম অংশগ্রহণ করছে।

এশিয়ান গেমসে নারী হকিতে অংশগ্রহণের জন্য এশিয়ান হকি ফেডারেশন ইন্দোনেশিয়ার জাকার্তায় বাছাই টুর্নামেন্ট আয়োজন করেছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপের শীর্ষ দুই দলের একটি হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। সেই সঙ্গে এশিয়ান গেমসের টিকিটও কেটেছেন অর্পিতা পালরা। এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাছাই পর্ব থেকে ছয়টি দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানেই ছিল বাংলাদেশ। আজ গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ড্র করলেই অন্তত গ্রুপ রানার্স আপ হওয়া নিশ্চিত ছিল। সেখানে জাহিদ হোসেন রাজুর শিষ্যরা ২-১ গোলে হংকংকে হারিয়েছে।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট সাত। কিছুক্ষণ পর চাইনিজ তাইপে উজবেকিস্তানকে হারালে তাদেরও বাংলাদেশের সমান সাত পয়েন্ট হবে। তখন গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারণ হবে। ড্র করলে চাইনিজ তাইপে গ্রুপ রানার্স আপ হবে। আর উজবেকিস্তান জিতলে ছয় পয়েন্টে তাইপেকে টপকে তারা গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনাল খেলবে।

ম্যাচের শুরুতে লিড নেয় হংকং। এরপর বাংলাদেশ খেলায় সমতা আনে। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলের কেউ গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে কনার গোলে গোলে লিড নেয় বাংলাদেশ। এমার বাড়িয়ে দেয়া বল হংকংয়ের গোলরক্ষক আটকানোর চেষ্টা করে সফল হননি। গোলরক্ষকের সামনে পড়া বল স্টিক দিয়ে দারুণ দক্ষতায় গোল করেন কনা। বাংলাদেশ এই কোয়ার্টারে আরো পেনাল্টি কর্নার পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি। শেষ কোয়ার্টারে দুই দলই গোলের চেষ্টা করে ব্যর্থ হয়।

বাংলাদেশে হকির ইতিহাস পুরোনো হলেও নারী হকির কোনো সিনিয়র জাতীয় দল ছিল না। এবারই হকি ফেডারেশন সিনিয়র জাতীয় দল গঠন করে। বিকেএসপির নারী খেলোয়াড়রাই মূলত এই দলে খেলছে। প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়েই বাজিমাত করেছে মেয়েরা। প্রথম ম্যাচে তাইপের সঙ্গে দুর্দান্তভাবে লড়ে ৫-৫ গোলে ড্র করেছে। পরের ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে অভিষেক জয় আদায় করে এশিয়ান গেমসের দিকে এক পা দিয়ে রেখেছিল। আজ হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করে নারী হকির নতুন দিগন্ত উন্মোচন করল।