আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ওয়াশিংটনের নৈশভোজে হঠাৎ গোলাগুলি

Tania Jaha26-04-2026 06:25:53 PMদেখেছেন 107 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ওয়াশিংটনের নৈশভোজে হঠাৎ গোলাগুলি

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে হোটেলে এক বন্দুকধারী গুলি চালিয়েছেন। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যদের দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং পরে সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেয় পুলিশ।

ভিডিও ফুটেজে দেখা যায়, ২৫ এপ্রিল ইস্টার্ন সময় রাত প্রায় ৮টা ৩৫ মিনিটে ওয়াশিংটনের হিলটন হোটেলের নৈশভোজে উপস্থিত অতিথিরা গুলির শব্দ শুনে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। এর পরপরই সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্পের দিকে ছুটে যান এবং প্রেসিডেন্ট ও তার মন্ত্রিসভার সদস্যদের বলরুম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এবং অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল সাংবাদিকদের বলেন, একজন বন্দুকধারী হোটেলের লবিতে থাকা সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টে দ্রুত এগিয়ে আসেন।

ক্যারল বলেন, সন্দেহভাজন ব্যক্তি হোটেলের লবি এলাকায় সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টে হামলা করেন এবং তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান ও একাধিক ছুরি ছিল। সন্দেহভাজন ব্যক্তি যখন ওই চেকপয়েন্ট পার হয়ে দৌড়াচ্ছিলেন, তখন সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে বাধা দেন।

মেয়র মুরিয়েল বাউজার বলেন, এই ঘটনায় সিক্রেট সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন এবং তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তিকেও স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে।

পুলিশ প্রধান ক্যারল বলেন, আমরা জানি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সঙ্গে ওই ব্যক্তির গোলাগুলি হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গুলির আঘাতে জখম হননি। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেন এবং হাতকড়া পরান।

গোলাগুলির ঘটনার পর স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৭ মিনিটে ট্রাম্প প্রথম প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দ্রুত ও সাহসিকতার সঙ্গে কাজ করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‌‌বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এর প্রায় ২০ মিনিট পর ট্রাম্প আবারও একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে ও অন্যদের অনুষ্ঠানস্থল ত্যাগ করার অনুরোধ জানিয়েছেন এবং তিনি সেই অনুরোধ মেনে চলেছেন। ট্রাম্প বলেন, অনুষ্ঠানটি আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে।

স্থানীয় সময় রাত প্রায় ১০টা ৩০ মিনিটে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন ট্রাম্প। তার সঙ্গে এফবিআই পরিচালক এবং ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। ট্রাম্প এবং অন্যান্য আইন প্রয়োগকারী কর্মকর্তারা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি একাই এই গোলাগুলির ঘটনা ঘটিয়েছেন।

পরে রাত ১১টা ১৩ মিনিটে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনিন পিরো সাংবাদিকদের বলেন, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে সহিংস অপরাধের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

সূত্র: রয়টার্স।