আলোচিত❯
রাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়করাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

পঞ্চগড়ে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও

Anisur Rahman25-04-2026 10:15:24 PMদেখেছেন 122 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পঞ্চগড়ে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও

২৪ঘণ্টা  অনলাইন : পঞ্চগড়ের দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এসময় তার সঙ্গে থাকা আনসার সদস্যদেরও মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।শনিবার বিকালে উপজেলার ভোলাগঞ্জ এলাকায় জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহনের শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হন ইউএনও।“অনেক গাড়ির লাইন দেখে উনি (ইউএনও) বৈধ কাগজপত্র না থাকা কয়েকজনকে জরিমানা করেন। এসময় হঠাৎ করেই কিছু লোকজন তার ওপর হামলা করে। স্থানীয়রা তাকে সেভ করে পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে উদ্ধার করে,” বলেন তিনি।

জানা গেছে, শনিবার দেবীগঞ্জ উপজেলার পাঁচটি পেট্রোল পাম্পের মধ্যে তিনটিতে জ্বালানি তেল দেওয়া হচ্ছিল। এর ফলে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। একপর্যায়ে মোটরসাইকেল চালকদের লাইনে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান পেট্রোল পাম্পে দায়িত্বরতরা।এসময় ফুয়েল কার্ড এবং বৈধ কাগজপত্র না থাকা কয়েকটি যানবাহনকে জরিমানা করেন পেট্রোল পাম্প পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা।এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
 

পঞ্চগড়ে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও | ২৪ঘণ্টা