আলোচিত❯
জার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিল
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

১১ পয়সা ইস্যুতে অস্বস্তিতে যাত্রীরা

Tania Jaha24-04-2026 06:04:47 PMদেখেছেন 69 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
১১ পয়সা ইস্যুতে অস্বস্তিতে যাত্রীরা

২৪ঘণ্টা অনলাইন: জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে সরকার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দিলেও রাজধানীর লোকাল বাসগুলোতে এখনো আগের ভাড়াই নেওয়া হচ্ছে। 
 
২৪ এপ্রিল সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, যাত্রীদের কাছ থেকে আগের নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে। তবে পরিবহন স্টাফরা জানিয়েছেন, নতুন ভাড়ার চার্ট তৈরির কাজ চলছে এবং দ্রুততম সময়ের মধ্যেই তা কার্যকর করা হবে।
 
রাজধানীর বাড্ডা ও পল্টন মোড় এলাকা ঘুরে দেখা যায়, ভিক্টর ক্লাসিক ও আকাশ পরিবহনসহ অধিকাংশ লোকাল বাসেই যাত্রীদের কাছ থেকে পুরনো ভাড়া নেওয়া হচ্ছে। উত্তরা থেকে পল্টন রুটে যাতায়াতকারী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, কন্ডাক্টররা এখনো বাড়তি কোনো টাকা দাবি করছেন না। তবে তারা বলছেন দ্রুতই বাড়তি ভাড়া নেওয়া হবে সরকার যা ঘোষণা দিয়েছে। 

সদরঘাট থেকে আব্দুল্লাহপুরগামী এক বাসের সুপারভাইজার জানান, মালিকপক্ষ থেকে এখনো নতুন ভাড়ার বিষয়ে চূড়ান্ত কোনো নির্দেশনা বা চার্ট দেওয়া হয়নি। তাই আগের ভাড়াই নেওয়া হচ্ছে। তবে নির্দেশনা আসা মাত্রই বাড়তি ভাড়া কার্যকর করা হবে, যা আজ বিকেলের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই অবস্থা দেখা গেছে কদমতলী থেকে টঙ্গীগামী বাসেরও। বাসটির সুপারভাইজার  জানান, গত কয়েক বছর ধরে যে ভাড়া নেওয়া হচ্ছে, আজও তারা সেই ভাড়াই নিচ্ছেন। তবে ভাড়ার চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেল। পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন। তিনি আরও জানান, স্ট্যান্ড থেকে মালিকপক্ষ আলোচনা করে নতুন ভাড়ার তালিকা দিলেই তারা সেটি কার্যকর করবেন, যা সম্ভবত আজ বা কালের মধ্যেই হয়ে যাবে।
 
যাত্রীরা এখনো বাড়তি ভাড়া না দিলেও দুই-একদিনের মধ্যে বাড়তি ভাড়া গুনতে হবে এটা নিয়ে যাত্রীরা প্রায় নিশ্চিত। তার বলছেন এই মুহূর্তে ভাড়া বাড়ানো ঠিক হয়নি। আর সরকার যা বাড়িয়েছে তার থেকে কয়েক গুণ বেশি নেবে বাস মালিকরা। এটা রাস্তায় তদারকি করার কেউ থাকবে না। দিন শেষে পকেট কাটবে যাত্রীদের। 
 
কুড়িল বিশ্বরোড থেকে গুলিস্তানগামী যাত্রীরা বলেন, আজ তো আগের ভাড়াই দিলাম। তবে সরকার ১১ পয়সা বাড়ালেও বাস মালিকরা শেষ পর্যন্ত কত টাকা বেশি নেয় আমাদের কাছ থেকে কে জানে। বর্তমান অবস্থায় এই ভাড়া বৃদ্ধি আমাদের সাধারণ মানুষের জন্য বড় চাপ। অন্যদিকে পল্টন থেকে রামপুরা যাতায়াতকারী এক যাত্রী জানান, আজ তিনি ১৫ টাকা ভাড়া দিয়েছেন, যা আগে থেকেই নির্ধারিত ছিল। তবে ২৫ এপ্রিল থেকে বাড়তি ভাড়া দিতে হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
 
উল্লেখ্য, গতকাল দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দেন। এর আগে ১৮ এপ্রিল সরকার ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে। 
 
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সংকটের কারণে জ্বালানির দাম বাড়ানোয় পরিবহন ভাড়ায় এই সামান্য সমন্বয় করা হয়েছে। বাস মালিকরা জানিয়েছেন, ভাড়ার তালিকা হাতে পেলেই তা প্রতিটি বাসে টাঙিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী ভাড়া আদায় শুরু হবে।