আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
মতামত

কাবাঘরের সান্নিধ্যে নামাজ আদায়ে সতর্কতা জরুরি

Anisur Rahman23-04-2026 10:21:53 PMদেখেছেন 123 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কাবাঘরের সান্নিধ্যে নামাজ আদায়ে সতর্কতা জরুরি

২৪ঘণ্টা  অনলাইন : পৃথিবীর বুকে কিছু স্থান আছে, যেখানে দাঁড়ালে মানুষের হৃদয় নিজ থেকেই নরম হয়ে আসে, চোখ ভিজে ওঠে, আর আত্মা খুঁজে পায় এক অপার্থিব সুখ। পবিত্র কাবা ঘর তেমনই এক মহিমান্বিত স্থান—যেখানে প্রতিটি সিজদা যেন আসমানের দরজায় কড়া নাড়ে, আর প্রতিটি দোয়া পায় বিশেষ গ্রহণযোগ্যতার আশা। তাই কাবার সান্নিধ্যে নামাজ আদায় করা মুমিনের পরম আকাঙ্ক্ষা আর অনন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা বলেন, ‘মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছে, সেটিই এই কাবা—যা বরকতময় ও সমগ্র বিশ্বের জন্য হেদায়েতের উৎস।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৯৬)। 

এই ঘোষণা কাবার মর্যাদাকে এমন উচ্চতায় অধিষ্ঠিত করেছে, যা অন্য কোনো স্থানের ক্ষেত্রে পাওয়া যায় না। শুধু তা-ই নয়, আল্লাহ তাআলা এই ঘরকে নিরাপত্তার স্থান হিসেবে ঘোষণা করে বলেন, ‘যে এতে প্রবেশ করবে, সে নিরাপদ থাকবে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৯৭)

এই পবিত্র পরিবেশে দাঁড়িয়ে নামাজ আদায় করলে হৃদয়ে যে শান্তি ও একাগ্রতা সৃষ্টি হয়, তা অন্য কোথাও অনুভব করা দুষ্কর। তাইতো আল্লাহ তাআলা ইবরাহিম (আ.) ও ইসমাঈল (আ.)-কে এই ঘর পবিত্র রাখার নির্দেশ দিয়ে বলেন, ‘আমি ইবরাহিম এবং ইসমাঈল (আ.)-কে নির্দেশ দিলাম, তোমরা আমার এই ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু-সিজদাকারীদের জন্য।’ (সুরা : বাকারা, আয়াত : ১২৫) 

এই নির্দেশনার মধ্যেই কাবার পাশে নামাজ আদায়ের গুরুত্ব সুস্পষ্ট হয়ে ওঠে। একইসঙ্গে সমগ্র মুসলিম উম্মাহর জন্য কাবাকে কিবলা হিসেবে নির্ধারণ করেন। আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমাদের সালাতের কেন্দ্রবিন্দু এই কাবা ঘরই। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের মুখমণ্ডল মসজিদুল হারামের দিকে ফিরাও।’ (সুরা : বাকারা, আয়াত : ১৪৪) 

মহানবী (সা.) মসজিদুল হারামের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। মহানবী (সা.) বলেন, আমার এই মসজিদে এক নামাজ আদায় করা অন্যান্য মসজিদের এক হাজার নামাজের চেয়ে উত্তম, তবে মসজিদুল হারাম এর ব্যতিক্রম।’ (সহিহ বুখারি, হাদিস নং : ১১৯০) 

অন্য একটি হাদিসে মহানবী (সা.) বলেন, ‘ইবাদতের উদ্দেশ্যে বিশেষভাবে সফর করা উচিত শুধুমাত্র তিনটি মসজিদে—মসজিদুল হারাম, মসজিদে নববি এবং মসজিদুল আকসা।’ (সহিহ বুখারি, হাদিস নং : ১৮৬৪) 

অতএব, কাবার সান্নিধ্যে নামাজ আদায় করা নিঃসন্দেহে বিরাট ফজিলতের কাজ।কিন্তু তাওয়াফরত মুসল্লিদের কষ্ট দিয়ে কাবার সান্নিধ্যে নামাজ পড়া অনুচিত। ভিড়ের সময় ওপরের তলায় বা দূর থেকে কাবা দেখে নামাজ পড়া উত্তম। তাই নামাজ আদায়ের সময় সরাসরি কাবার ঘরের দিকে ফিরে নামাজ পড়লেও একই সওয়াব পাওয়া যাবে।

অনেক সময় কাবার খুব কাছে বা তাওয়াফের জায়গায় নামাজ পড়লে ভিড়ের কারণে তাড়াহুড়ো বা সমস্যা হতে পারে, তাই নিরাপদ স্থানে দাঁড়ানো জরুরি। তবে এর প্রকৃত সৌন্দর্য ফুটে উঠে অন্তরের বিনয়, একাগ্রতা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসায়।

কাবার সামনে দাঁড়িয়ে একজন মুমিন যখন সিজদায় লুটিয়ে পড়ে, তখন সে যেন দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে তার প্রভুর সান্নিধ্যে নিজেকে সমর্পণ করে। কেননা কাবার কাছাকাছি নামাজ আদায় করা যেমন এক মহান সৌভাগ্য, তেমনি আমাদের জন্য শিক্ষা—আমাদের প্রতিটি সালাত যেন হয় তেমনই খুশু-খুজু ও আন্তরিকতায় ভরপুর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর পবিত্র ঘরের মেহমান হিসেবে কবুল করুন এবং কাবার সান্নিধ্যে দাঁড়িয়ে নামাজ আদায়ের তাওফিক দান করুন। আমিন।

 

কাবাঘরের সান্নিধ্যে নামাজ আদায়ে সতর্কতা জরুরি | ২৪ঘণ্টা