আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

মাধ্যমিক বিদ্যালয়ে ২৮৪২ সহকারী শিক্ষক পদ খালি

Tania Jaha23-04-2026 07:49:00 PMদেখেছেন 138 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মাধ্যমিক বিদ্যালয়ে ২৮৪২ সহকারী শিক্ষক পদ খালি

২৪ঘণ্টা অনলাইন: দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে ২ হাজার ৮৪২ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ২৩ এপ্রিল জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্যানুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষক স্বল্পতা নিরসনের লক্ষ্যে ইতোমধ্যে শূন্য পদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মাধ্যমে শিগগিরই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

তিনি জানান, সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসাগুলোর শূন্যপদের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত হালনাগাদ ও সংরক্ষণ করছে। বেসরকারি পর্যায়ের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা নিরসনের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে বেসরকারি পর্যায়ের সব শূন্যপদ পূরণ করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বর্তমানে তিনটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া এই দুই উপজেলায় মোট ৪০টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে চলমান শিক্ষক সংকট নিরসনে বর্তমানে বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।