আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

আমিরের নতুন ছবিতে শ্রদ্ধা কাপুর

Tania Jaha23-04-2026 05:02:00 PMদেখেছেন 80 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আমিরের নতুন ছবিতে শ্রদ্ধা কাপুর

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রথম ছবি ‘আশিকি-টু’ বলিউড বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিলেন। এরপর আর থেমে থাকেননি তিনি। একাধিক ব্যবসাসফল সিনেমা আছে শ্রদ্ধার ঝুলিতে। 

দুই বছর আগে শ্রদ্ধা অভিনীত হরর-কমেডি চলচ্চিত্র ‘স্ত্রী ২’ কেবল সাফল্যই এনে দেয় না, একের পর এক রেকর্ডও গড়ে। এবার এই তারকা চমকপ্রদ এক খবর দিলেন ভক্তদের। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘ভারত-পে’ সংস্থার প্রতিষ্ঠাতা অশনির গ্রোভারের জীবনী নিয়ে তৈরি সিনেমায় অভিনয় করবেন আমির খান। আর তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধাকে। জানা যায়, ‘শুরু থেকেই ঠিক ছিল যে শ্রদ্ধাই এই চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটির চিত্রনাট্য তৈরির প্রতিটি ধাপ তিনি খুব কাছ থেকে দেখেছেন।’

এই সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করার কথা রয়েছে শ্রদ্ধার চর্চিত প্রেমিক রাহুল মোদির। তাই খবরটি সত্যি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আমির আর শ্রদ্ধার মধ্যে ২২ বছরের বয়সের তফাৎ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। 

যদিও এই ছবির ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে শোনা গিয়েছিল আমির খান লোকেশ কণগরাজ অথবা রাজকুমার হিরানির ছবিতে কাজ করবেন, কিন্তু সেসব নিয়েও এখনও পাকাপাকি কিছু জানানো হয়নি। 

অন্যদিকে, শ্রদ্ধার হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। লক্ষণ উতেকরের পরিচালনায় ‘ইথা’য় দেখা যাবে অভিনেত্রীকে। জানা গেছে, এতে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে হয়তো জুটি বাঁধতে দেখা যেতে পারে শ্রদ্ধাকে। যদিও এই বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নির্মাতারা।

আমিরের নতুন ছবিতে শ্রদ্ধা কাপুর | ২৪ঘণ্টা