আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বিশ্বকাপে এক শহরে ট্রেন ভাড়া ১৫০ ডলার, অন্য শহরে ফ্রি

Tania Jaha21-04-2026 03:53:33 PMদেখেছেন 77 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বকাপে এক শহরে ট্রেন ভাড়া ১৫০ ডলার, অন্য শহরে ফ্রি

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপে আকাশছোঁয়া টিকিটের দাম শুনে নাভিশ্বাস উঠেছে ভক্ত-সমর্থকদের মনে। সম্প্রতি টুর্নামেন্টে পরিবহন খরচও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। নিউ জার্সি নিশ্চিত করেছে, সেন্ট্রাল নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতাকারীদের ট্রেনে আসতে-যেতে গুনতে হবে ১৫০ ডলার! এরই মাঝে খবর এলো, ফিলাডেলফিয়া ভক্ত-সমর্থকদের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা করেছে।

স্থানীয় আয়োজক কমিটি নিশ্চিত করেছে, আসন্ন বিশ্বকাপে ম্যাচের পর ট্রেনে ফেরার জন্য কোনো ভাড়া দিতে হবে না ভক্ত-সমর্থকদের। বিশ্বকাপ স্পন্সর এয়ারবিএনবি-এর সঙ্গে অংশীদারিত্বের সুবাদে কমিটি এই ব্যবস্থা করতে পেরেছে। বি (ব্রড স্ট্রিট লাইন) ট্রেন নেটওয়ার্কের যে কোনো যাত্রা এর অন্তর্ভুক্ত হবে। বি লাইনের শেষ প্রান্তে লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডের সঙ্গে লাগোয়া এনআরজি স্টেশন থেকে এই সুবিধা পাবেন দর্শক-সমর্থকরা। ম্যাচের হাফটাইম থেকে শুরু করে শেষ বাঁশি বাজার পরবর্তী দুই ঘণ্টা পর্যন্ত যাত্রীরা বিনামূল্যে ট্রেন ভ্রমণ করতে পারবেন।

যে কোনো বি লাইন স্টেশন থেকে স্টেডিয়ামে যেতে শুধুমাত্র ২.৯০ ডলার দিতে হবে। এর আগে স্থানীয় ট্রান্সপোর্ট নেটওয়ার্ক গত সপ্তাহে নিশ্চিত করেছিল, তারা টিকিটের দাম বাড়াচ্ছে না।

ফিলাডেলফিয়ার এই উদ্যোগ ভক্তদের কাছে সমাদৃত হবে বলে ধারণা। এই শহরে গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে ইকুয়েডর ও আইভরি কোস্ট। গ্রুপ পর্বে ব্রাজিল ও ফ্রান্সের ম্যাচও হবে। এছাড়া ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের ছুটির দিন এখানে শেষ ষোলোর একটি ম্যাচও হবে।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এই খবর দিয়েছেন এবং ভক্তরা যেন নিরাপদে ও সাশ্রয়ীভাবে ঘরে ফিরতে পারেন, সেজন্য বিনামূল্যে ট্রেনে ভ্রমণের সুযোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। 

এদিকে কানসাস সিটি ও ডালাস টুর্নামেন্টের জন্য দর্শকবান্ধব পরিবহন মূল্য ঘোষণা করেছে। ইংল্যান্ডের ট্রেনিং ক্যাম্প ঘাঁটি কানসাস সিটিতে। তারা বিমানবন্দর থেকে সিটি সেন্টারের ফ্যান ফেস্টিভাল পর্যন্ত ভক্তদের বিনামূল্যে বাসে যাতায়াতের ব্যবস্থা করেছে। টিকিটধারীরা ‘স্টেডিয়াম ডিরেক্ট’ পরিষেবা নিতে পারবেন, যার মধ্যে চারটি পার্ক ও রাইড লোকেশন ব্যবহারসহ ফ্যান ফেস্টিভালে অংশ নিতে ১৫ ডলার খরচ করতে হবে।

১৭ জুন ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার সঙ্গে। ডালাসের উপশহর থেকে সেন্টারপোর্ট স্টেশন পর্যন্ত রাউন্ড ট্রিপে মাত্র ৬ ডলার খরচ করতে হবে ভক্ত-সমর্থকদের। তাদের বাকি পথটুকু যাওয়ার জন্য বিনামূল্যে বাসে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছে, ফোর্ট ওর্থ থেকে সেন্টারপোর্টে ফেরার জন্য ভাড়া ধরা হয়েছে মাত্র ৪ ডলার।