আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

তানজিদ তামিম ক্লিন স্ট্রাইকার : কেলি

Tania Jaha21-04-2026 03:31:55 PMদেখেছেন 76 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তানজিদ তামিম ক্লিন স্ট্রাইকার : কেলি

২৪ঘণ্টা অনলাইন: নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ওয়ানডের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে দুইশর মধ্যে অলআউট করে তারা। তারপর ব্যাট হাতে তানজিদ হাসান তামিম ৭৬ রান করেন। ৫০ রানে রিটায়ার্ড হার্ট হন নাজমুল হোসেন শান্ত। ৮৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করা ওপেনার নিক কেলি সংবাদ সম্মেলনে এসে তানজিদকে প্রশংসায় ভাসালেন।

তানজিদের ব্যাটিংয়ে মুগ্ধ কেলি বললেন, ‘হ্যাঁ প্রথমবার তাকে সামনাসামনি ব্যাট করতে দেখলাম। আগে টিভিতে দেখা হয়েছে। দারুণ খেলেছে সে। দারুণ প্লেয়ার। ক্লিন স্ট্রাইকার। বোলারদের চ্যালেঞ্জে ফেলে দেয় শুরুতেই। উইকেট কিছুটা পরিবর্তন হয়েছে মনে হয়। তবে সে ভালোভাবে মানিয়ে নিয়েছে। আজকে বাংলাদেশ দারুণ বলও করেছে। শুরুতেই আমাদের চাপে ফেলে দিয়েছে।’

প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ২৬ রানে জিতেছিল। দুই ম্যাচের কোথায় তফাত এমন প্রশ্নে এই ওপেনারের জবাব, ‘মনে হয় উইকেট। আজকে উইকেটে শুরুতে ঘাস বেশি ছিল। কিছুটা বেশি সময় লেগেছে উইকেট বুঝতে। সাথে জরুরি সময়ে আমরা উইকেট হারিয়েছি। তারা অনেক ভালো বল করেছে। উইকেটের সাহায্যটা কাজে লাগিয়েছে। আমরা জুটি গড়তে গেলেই উইকেট হারিয়েছি। এখানেই পার্থক্যটা ছিল।’

১৯৮ রান করেও কি জেতার চিন্তা এসেছিল, কেলি বললেন, ‘সবসময়ই ভাবতে হবে রান ডিফেন্ড করা যাবে। নিজেদের মাঝে বিশ্বাস রাখতে হবে। খেলা শেষ হয়ে গেছে ভাবা যাবে না, শেষ হওয়ার আগেই। সংগ্রাম করে গিয়েছি আমরা ২০০ রান নিয়েই। মনে হয় ২৪০-২৫০ রান করতে হত প্রথম ম্যাচের মতো। তবে বাংলাদেশের ব্যাটাররা অনেক ভালো করেছে। শুরু থেকেই চাপে রেখেছে আমাদেরকে। ভালোভাবেই রানটা তাড়া করেছে।’

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। সেই ম্যাচ নিয়ে কেলি বলেছেন, ‘এখানে দুই উইকেটে পার্থক্য ছিল। যারা আগে এসব উইকেটে খেলেছে তারা জানবে ভালো। আজকের ম্যাচ থেকেও অনেক শেখার আছে। এরপর বিশ্রাম নিয়ে সতেজ হয়ে পরের ম্যাচে মাঠে নামতে হবে।’ আগামী ২৩ এপ্রিল সিরিজের নির্ধারণী ম্যাচ। খেলা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।