আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ?

Anisur Rahman20-04-2026 11:22:46 PMদেখেছেন 75 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ?

২৪ঘণ্টা  অনলাইন : সঞ্জয়লীলা বানসালির বহু প্রতীক্ষিত ‘ইনশাআল্লাহ’ সিনেমাটি আবারও আলোচনায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ছবিটি নতুন করে শুরু করার পরিকল্পনা করছেন নির্মাতা—এমনটাই শোনা যাচ্ছে বলিউড অন্দরে। শুরুর দিকে সিনেমাটিতে সালমান খান ও আলিয়া ভাটকে জুটি হিসেবে দেখা যাবে বলে জানা গিয়েছিল। তবে বানসালির সঙ্গে মতবিরোধের জেরে ছবিটি থেকে সরে দাঁড়ান সালমান। এরপর থমকে যায় ছবির কাজ।

এবার নতুন খবর, সালমানের জায়গায় শাহরুখ খানকে ভাবছেন বানসালি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, আলিয়া ভাটের বিপরীতে এই ছবিতে দেখা যেতে পারে কিং খানকে।বলিউড সূত্রের খবর, ছবিটির জন্য শুরু থেকেই বানসালির প্রথম পছন্দ ছিলেন শাহরুখ। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শাহরুখ খান কিংবা বানসালি—দু’জনের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

এর আগে প্রোডাকশন ডিজাইনার রুপিন সূচক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সৃজনশীল মতভেদের কারণেই ছবিটি থেমে যায়। তিনি বলেন, “ভাগ্য ভালো বা খারাপ যে, ছবির কাজ শুরু হয়নি।কারণ এর মধ্যেই বড় সমস্যা হয় এবং সালমান সেট ছেড়ে চলে যান।”তিনি আরো বলেন, “সালমান আর বানসালি একসঙ্গে কাজ করতে চাননি। আমি বানসালির সঙ্গে এক বছর ধরে সেটের পরিকল্পনা করেছি। আমরা প্রায় তিন মাস আমেরিকায় লোকেশন খুঁজেছি।”

একসময় এই ছবির নায়ক হিসেবে হৃতিক রোশনের নামও শোনা গিয়েছিল।তবে শেষ পর্যন্ত সেটিও বাস্তবায়ন হয়নি। জানা গেছে, ইনশাআল্লাহ একটি পরিণত প্রেমের গল্প, যেখানে এক তরুণী একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে। বলিউডের একটি সূত্র জানিয়েছে, এই ছবিকে ঘিরে শাহরুখ ও বানসালির মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে এবং শাহরুখও আগ্রহ দেখিয়েছেন।