আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ইতালির দায়িত্বে অনাগ্রহ অ্যালেগ্রির

Tania Jaha20-04-2026 04:36:28 PMদেখেছেন 79 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইতালির দায়িত্বে অনাগ্রহ অ্যালেগ্রির

২৪ঘণ্টা অনলাইন: ইতালি জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে আগ্রহী নন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। একইসঙ্গে এসি মিলানের কোচ হিসেবে সিরি-আ ক্লাবটিতেই তিনি থাকতে চান।  

ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় এই মাসের শুরুর দিকে জেনারো গাত্তুসো পদত্যাগ করার পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যালেগ্রির নাম উঠে আসে। নাপোলির কোচ অ্যান্টোনিও কন্তের সঙ্গে তাকে অন্যতম প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

১৯ এপ্রিল  সিরি-আ লিগে ভেরোনার বিপক্ষে ম্যাচের আগে অ্যালেগ্রি সাংবাদিকদের বলেন, “আমার ক্যারিয়ারই সব বলে দেয়, ঘন ঘন কাজ পরিবর্তন করা আমার স্বভাবের মধ্যে নেই।”

৫৮ বছর বয়সী অ্যালেগ্রি প্রথম মেয়াদে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিলানের কোচ ছিলেন। এরপর তিনি জুভেন্তাসে যোগ দেন, যেখানে পাঁচ বছর অত্যন্ত সফল সময় কাটান। ২০২১ সালে বিরতির পর তিনি আবার কোচিংয়ে ফিরে জুভেন্তোসে যোগ দেন, তবে তিন বছর পর তাকে বরখাস্ত করা হয়।

অ্যালেগ্রি আরও বলেন, “আমি এমন একটি ক্লাবে কাজ করতে পছন্দ করি যেটি একটি ব্যবসা হিসেবে পরিচালিত হয়। প্রতিটি ক্লাবের এভাবেই পরিচালিত হওয়া উচিত। আমি কাজ করতে এবং উন্নতি দেখতে পছন্দ করি। আমরা দুই বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারব না, কিন্তু সেই লক্ষ্য থাকা দরকার। কারণ ভবিষ্যৎ নিযয় ভাবনা না থাকলে আপনি অতীতেই আটকে থাকবেন। আমরা নিয়মিত যোগাযোগে আছি। গ্রীষ্মকালীন দলবদল নিয়ে আমি আমার পরামর্শ দিয়েছি এবং ক্লাব কর্তৃপক্ষ সেই অনুযায়ী কাজ করবে।”

গত গ্রীষ্মে মিলানের দায়িত্ব নেওয়া অ্যালেগ্রি বর্তমানে দলকে সিরি-আ লিগের তৃতীয় স্থানে ধরে রেখেছেন। মিলান চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে রয়েছে। পঞ্চম স্থানে থাকা কোমোর থেকে মিলান পাঁচ পয়েন্ট এগিয়ে থাকলেও, শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে।

ইতালির দায়িত্বে অনাগ্রহ অ্যালেগ্রির | ২৪ঘণ্টা