আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

রাতে চীন যাচ্ছেন মির্জা ফখরুল

Tania Jaha19-04-2026 05:14:10 PMদেখেছেন 71 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাতে চীন যাচ্ছেন মির্জা ফখরুল

২৪ঘণ্টা অনলাইন: রাজনৈতিক ও কূটনৈতিক দ্বিমুখী গুরুত্ব নিয়ে চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। রোববার (১৯ এপ্রিল) রাতে মির্জা ফখরুল বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন; যার ঠিক একদিন পরই একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে গেছে। প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন। বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধিদলটি। 

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক সংহতি এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে। 

সরকারের এক কর্মকর্তা বলেন, নতুন সরকারের সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় চীন। বিএনপি সরকার গঠনের পর চীনে এটিই প্রথম রাজনৈতিক সফর। এ সফর রাজনৈতিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি ভূরাজনীতি বিবেচনায়ও তাৎপর্যপূর্ণ। বিএনপি মহাসচিব যাচ্ছেন; তার পর প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা চীন সফরে যাবেন। সামনে আরও কিছু সফর হতে পারে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুদিনের সফরে সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বেইজিং যাচ্ছেন। তিনি সেখানে অনুষ্ঠেয় ‘থার্ড হাই-লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ারড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ফোরামে তিনি বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সফর নিয়ে সরকারের এক কর্মকর্তা বলেন, এই ফোরাম অনেকটা একাডেমিকেন্দ্রিক হলেও রাজনৈতিক গুরুত্বও রয়েছে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই) নিয়ে চীনের যে ধারণা আছে, সেটি তারা বিভিন্ন ফোরামের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। এই ফোরামে জিডিআই-এর বিষয়টি আসবে বলে ধারণা করা হচ্ছে।

বেইজিংয়ে ২১-২২ এপ্রিল পর্যন্ত এ সম্মেলন চলবে। সম্মেলনের লক্ষ্য হলো, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার আহ্বান জানানো এবং বৈশ্বিক উন্নয়নকে সহজতর করা। এ ২০ জনেরও বেশি বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধি সশরীরে উপস্থিত থাকবেন। মির্জা ফখরুলসহ বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি আগামী ২২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। অন্যদিকে, ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার দেশে ফেরার কথা।

রাতে চীন যাচ্ছেন মির্জা ফখরুল | ২৪ঘণ্টা