আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ফের একসঙ্গে আহান-অনীত

Tania Jaha16-04-2026 03:32:19 PMদেখেছেন 92 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফের একসঙ্গে আহান-অনীত

২৪ঘণ্টা অনলাইন: রূপালি পর্দায় তোলপাড় সৃষ্টি করেছিল ‘সাইয়ারা’। মোহিত সুরির পরিচালনায় আহান পান্ডে ও অনীত পাড্ডার সেই রসায়ন দর্শকরা বেশ প্রশংসা করেছিলেন। বক্স অফিসে ঝড় তোলা সেই জুটিকে ঘিরেই এবার নতুন খবর। পরিচালক মোহিত সুরির হাত ধরেই আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আহান ও অনীত। 

যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) প্রযোজনায় নাম ঠিক না হওয়া এই রোমান্টিক ছবির ঘোষণা আসতেই বলিপাড়ায় শুরু হয়েছে হইচই। ‘সাইয়ারা’র আকাশচুম্বী সাফল্যের পর এই জুটির প্রত্যাবর্তনকে ঘিরে বড় বাজি ধরছে প্রযোজনা সংস্থাটি।

নতুন ছবি প্রসঙ্গে পরিচালক মোহিত সুরি আবেগঘন এক বিবৃতিতে বলেন, ‘আমার কাছে সব সময়ই মূল বিষয় হলো প্রেমের গল্প। ভালোবাসা গভীর হওয়া উচিত, আর সে কারণেই একজন গল্পকার হিসেবে আমি এমন গল্পই বলার চেষ্টা করি। হয়তো এই সবকিছু আগে থেকেই লেখা ছিল। ‘আমরা আবার একত্রিত হয়েছি, কিন্তু এক নতুন সৃজনশীল খিদে নিয়ে। এবার নিজেকে একজন নবাগত মনে হচ্ছে, তাই আমি একই সাথে উত্তেজিত এবং উদ্বিগ্ন। আশা করি আমার সুর আবারও মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘মোহিতের সঙ্গে কাজ করা মানে শুধু সিনেমা বানানো নয়, এটি একটি অনুভূতিকে তুলে ধরার চেষ্টা। ‘সাইয়ারা’ ছিল এমনই একটি মুহূর্ত যা আমি সব সময় অনুভব করি। এখন যেহেতু আমরা আবার একসঙ্গে কাজ করছি, আমরা আরও বেশি ভালো এবং নিরাপদ কিছু খুঁজছি। আমাদের ছবিতে আহান এবং অনীতকে পেয়ে আমরা অত্যন্ত খুশি।’

বর্তমানে এই জুটির হাতে রয়েছে আরও বেশ কিছু বড় কাজ। আহান পান্ডে চুক্তিবদ্ধ হয়েছেন আলী আব্বাস জাফরের একটি প্রজেক্টে। অন্যদিকে অনীতকে দেখা যাবে ‘শক্তি শালিনী’ নামক একটি হরর কমেডিতে, যেখানে তার সঙ্গে থাকছেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া এবং বিনীত কুমার সিংয়ের মতো তারকারা।