আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

যে কারণে চাইলেও হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিতে পারবে না ইরান

Tania Jaha12-04-2026 04:37:33 PMদেখেছেন 70 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যে কারণে চাইলেও হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিতে পারবে না ইরান

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে ইরানকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু একটি কারণে চাইলেও সেই অবরোধ তুলতে পারবে না ইরান।

সেই কারণটি হলো মাইন। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারির অংশ হিসেবে সেখানে জলমাইন পেতেছিল ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। কিন্তু প্রণালির কোন কোন জায়গায় মাইন স্থাপন করা হয়েছিল, তা এখন শনাক্ত করতে পারছে না আইআরজিসি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হরমুজে মাইন পাতার জন্য ছোটো আকারের রণতরী ব্যবহার করেছে আইআরজিসি। কিন্তু প্রণালীর যেসব জায়গায় মাইন পাতা হয়েছে, তার সবগুলো নথিভুক্ত বা রেকর্ড করা হয়েছে কি না— এটি এখনও স্পষ্ট নয়।

অবশ্য মাইন পাতার তথ্য যে একেবারেই নথিভুক্ত করা হয়নি, তা নয়। কিছু এলাকায় মাইন স্থাপনের তথ্য নথিভুক্ত করেছে আইআরজিসি; কিন্তু সেখানেও সমস্যা আছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির নথিতে যেসব জায়গায় মাইন পাতার রেকর্ড রয়েছে, সেসব মাইনের বেশির ভাগই সরে গেছে কিংবা ভেসে গেছে; অর্থাৎ আগের জায়গায় নেই। এ কারণে এসব মাইন শনাক্ত করা এখন বেশ কঠিন।

এক মার্কিন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, “হরমুজে এলোমেলোভাবে মাইন পেতেছে ইরান।” গত ৭এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে রাজি হয়। কিন্তু মাইন সমস্যার কারণে দ্রুত জলপথটি নিরাপদ করতে না পারায়, তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথের প্রধান অঞ্চলে ‘সমুদ্র মাইনের ঝুঁকি’ উল্লেখ করে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প পথ ব্যবহার করার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, বলেছে, ‘হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে ইচ্ছুক সকল জাহাজকে জানানো হচ্ছে যে, সামুদ্রিক নিরাপত্তার নীতি মেনে চলতে এবং সমুদ্র মাইনের সাথে সম্ভাব্য সংঘর্ষ থেকে সুরক্ষিত থাকতে...তাদের হরমুজ প্রণালীতে চলাচলের পরিবর্তে বিকল্প পথ অবলম্বন করা উচিত।”

উল্লেখ্য, পারস্য উপসাগর এবং আরব সাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারের ২৫ শতাংশ জ্বালানি তেল এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জন্য এ প্রণালীর গুরুত্ব আরও বেশি। কারণ এই তিন দেশের জ্বালানি সরবরাহের ৮০ শতাংশই আসে এই প্রণালি দিয়ে।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস, এনডিটিভি

যে কারণে চাইলেও হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিতে পারবে না ইরান | ২৪ঘণ্টা