আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

কাঁচা কাঁঠালের কোফতা কারি রান্না করবেন যেভাবে

Anisur Rahman09-04-2026 10:48:48 PMদেখেছেন 86 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কাঁচা কাঁঠালের কোফতা কারি রান্না করবেন যেভাবে

২৪ঘণ্টা  অনলাইন : পাকা কাঁঠালই যে কেবল সুস্বাদু ও পুষ্টিকর তা কিন্তু নয়, বরং আপনি এতদিনে কাঁচা কাঁঠালের অনেক গুণের কথাও জেনে থাকবেন। কাঁচা কাঁঠাল তো আর খেতে মিষ্টি কিংবা রসালো নয়, তাই এটি তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয়। চিংড়ি দিয়ে কাঁচা কাঁঠালের ভুনা কিংবা মাংসের সঙ্গে কাঁচা কাঁঠাল খাওয়া হয়েছে নিশ্চয়ই? এবার তবে জেনে নেন কাঁচা কাঁঠাল দিয়ে কোফতা কারি  রান্না করবেন যেভাবে।
 
তৈরি করতে যা লাগবে : 

সেদ্ধ করা কাঁচা কাঁঠাল- ১ কাপ

সেদ্ধ আলু- ১ কাপ

পেঁয়াজ কুচি- ২টি

ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি- ৪টি

জিরা গুঁড়া- ১ চা চামচ

বেসন- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

মরিচ গুঁড়া- ১ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১ চা চামচ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ  

আস্ত জিরা- ১ চা চামচ

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : 

সেদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল ও আলুর সঙ্গে লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়াপাতা কুচি ও বেসন দিয়ে মেখে গোল গোল করে তেলে ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে বাকি তেলে আস্ত জিরা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ সোনালি হয়ে এলে তাতে সব মসলা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে তাতে পরিমাণমতো পানি দিন। পানি ফুটে উঠলে তাতে কোফতা দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। ঝোল গাঢ় হয়ে উপরে তেল ভেসে উঠলে গরম মসলা গুঁড়া ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

 

কাঁচা কাঁঠালের কোফতা কারি রান্না করবেন যেভাবে | ২৪ঘণ্টা