সারাদেশ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ
Anisur Rahman07-04-2026 09:58:28 PMদেখেছেন 81 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন : বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৭টা ১০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।জানা গেছে, হঠাৎ করেই নদীতে ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে রাত ৭টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এসময় দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটে নোঙর করা হয়েছে। তবে মাঝ নদীতে কোনো ফেরি নেই।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ বলেন, বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
