আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বাঁ-হাতি শিকারী মুস্তাফিজ

বার্তা কক্ষ07-04-2026 12:14:25 AMদেখেছেন 76 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাঁ-হাতি শিকারী মুস্তাফিজ

২৪ঘণ্টা অনলাইন : লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলতি আসরের ১১তম ম্যাচে মুলতান সুলতানসের মুখোমুখি হয়েছিল মুস্তাফিজের লাহোর কালান্দার্স। বৃষ্টির কারনে ১৩ ওভারের নির্ধারিত ম্যাচে লাহোরের সফল বোলার ছিলেন ফিজ। 

৩ ওভার বল করে ৩৭ রানে সর্বোচ্চ ২ উইকেট নেন মুস্তাফিজ। আর এই ২ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেন ফিজ। বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি।

৩২৫ ম্যাচে ৪১৬ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এরমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১৫৮ উইকেট আছে তার। 

সর্বোচ্চ উইকেট শিকারে শীর্ষে উঠার পথে পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরকে টপকে যান ফিজ। ৩৫৬ ম্যাচে ৪১৫ উইকেট আছে আমিরের। 

পিএসএল শুরুর আগে ৪১২ উইকেট নিয়ে বাঁ-হাতি পেসারদের তালিকার তৃতীয় স্থানে ছিলেন মুস্তাফিজ। টুর্নামেন্টে লাহোরের প্রথম দুই ম্যাচে ১টি করে উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজকে টপকে যান ফিজ। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট আছে রিয়াজের।

গতকাল মুলতানের বিপক্ষে ২ উইকেট নিয়ে আমিরকে পেছনে ফেলে শীর্ষে উঠেন মুস্তাফিজ। তবে শীর্ষ স্থান ধরে রাখার চ্যালেঞ্জ আছে ফিজের সামনে। কারণ চলতি আসরে রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন আমিরও। ২ ম্যাচে ২ উইকেট শিকার করেছেন তিনি। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সপ্তম স্থানে আছেন মুস্তাফিজ। ৫২০ ম্যাচে ৭০৩ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আফগানিস্তানের অভিজ্ঞ স্পিনার রশিদ খান।

বাঁ-হাতি শিকারী মুস্তাফিজ | ২৪ঘণ্টা