আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
আন্তর্জাতিক

আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান, নতুন করে হুমকি ট্রাম্পেরও

বার্তা কক্ষ06-04-2026 11:32:13 PMদেখেছেন 77 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান, নতুন করে হুমকি ট্রাম্পেরও

২৪ঘণ্টা অনলাইন : যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রস্তাব খারিজ করল ইরান। এই সঙ্গেই নিজেদের ১০ দফা দাবি এবং পরিকল্পনার কথাও জানিয়েছে তেহরান। এ দিকে, ইরান যে প্রস্তাব দিয়েছে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তাঁদের দেওয়ার প্রস্তাব না মানলে মঙ্গলবার থেকেই ইরানে ভয়ঙ্কর হামলা শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  ইরানকে নরক বানিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র তথ্য অনুসারে, যুদ্ধবিরতির জন্য আমেরিকান প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। এর পরিবর্তে যুদ্ধের স্থায়ী অবসানের আহ্বান জানিয়ে দশ দফা জবাব পাঠিয়েছে তারা।

পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে তাদের অবস্থানের কথা জানিয়েছে তেহরান । ইরনা জানিয়েছে, এই অঞ্চলের সকল সংঘাতের অবসান, হরমুজ় প্রণালী (Strait of Hormuz) দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য একটি প্রোটোকল, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনর্গঠনের প্রতিশ্রুতিসহ বিভিন্ন দাবি করা হয়েছে তেহরানের (Tehran)তরফে।

ইরানের দাবি, তারাও যুদ্ধের অবসান চাইছে। তবে, কোনও রকম অস্থায়ী যুদ্ধবিরতি চাইছে না। তাদের মত। যুদ্ধের স্থায়ী অবসান প্রয়োজন।

আর পরেই ইরানকে ফের হুমকি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা ইরানকে নিশ্চিহ্ন করে দিচ্ছি। আমি এটা করতে চাই না।কিন্তু আমরা তাদের ধ্বংস করছি। ইরানে কোনও সেতু এবং বিদ্যুৎকেন্দ্র থাকবে না। তাদের কিছুই থাকবে না।’ এই নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। তবে থেকেও ভয়াবহ কিছু ইরানের জন্য অপেক্ষা করছে বলেও জানিয়েছেন ট্রাম্প।

এই সঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানকে চুক্তিতে রাজি হতে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত যে আলটিমেটাম তিনি দিয়েছেন সেটাই চূড়ান্ত। ইরান যে প্রস্তাব দিয়ে তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।