আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

দীঘির ‘বিদায়’

Anisur Rahman04-04-2026 10:54:20 PMদেখেছেন 77 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দীঘির ‘বিদায়’

২৪ঘণ্টা  অনলাইন : ঢালিউডের আলোচিত সিনেমা ‘জংলি’র সাফল্যের পর এবার নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।‘বিদায়’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে।চলতি বছরের ঈদুল ফিতরেই মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে শুটিং সম্পন্ন না হওয়ায় সেটি আর বাস্তবায়ন হয়নি। 

তবে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জানা গেছে, আগামী ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি প্রায় নিশ্চিত। শিগগির সিনেমাটির বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ প্রসঙ্গে দীঘি জানান, ‘বিদায়’ সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের শুটিং এখনও সম্পন্ন হয়নি।অভিনেত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা চলছে, খুব শিগগিরই শিডিউল চূড়ান্ত হবে। দারুণ একটা গল্পে সিনেমাটি তৈরি হচ্ছে। এমন গল্পের সিনেমা আমাদের এখানে হয়নি।’

দীঘি আরও বলেন, ‘বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এখানে আবেগ আছে, বাস্তবতা আছে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত আছে। আমি বিশ্বাস করি, দর্শক সিনেমা দেখে হল থেকে বের হওয়ার পরও এর গল্পটা তাদের ভেতরে রয়ে যাবে। এমন কাজের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি, সবাই পরিবার নিয়ে হলে এসে সিনেমাটি দেখবেন।’

জানা গেছে, ‘বিদায়’ সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই। বরং গল্পকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবুর মতো শিল্পীরা।এদিকে ‘বিদায়’–এর পাশাপাশি অভিনেত্রী দীঘি আরেকটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলে জানা যায়। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি, সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।

 

দীঘির ‘বিদায়’ | ২৪ঘণ্টা