আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

সৌন্দর্যচর্চায় গোলাপজল ব্যবহারের ৩ নিয়ম

Anisur Rahman28-03-2026 10:33:54 PMদেখেছেন 97 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সৌন্দর্যচর্চায় গোলাপজল ব্যবহারের ৩ নিয়ম

২৪ঘণ্টা  অনলাইন : সৌন্দর্যচর্চায় অনেকেই গোলাপজল ব্যবহার করেন। বিশেষ করে টোনার হিসাবে এর ব্যবহার বেশ জনপ্রিয়। স্পর্শকাতর ত্বকেও এটি ব্যবহার করা যায়। গোলাপজল ত্বকের জ্বালা ভাব কমায়, আর্দ্রতা ধরে রাখে এবং তরতাজা ভাব আনে। এ কারণে এটাকে ত্বকের পানীয় বলা হয়। তবে শুধু টোনার হিসাবে নয়, সৌন্দর্যচর্চায় গোলাপজল আরও নানাভাবে ব্যবহার করা যায়। যেমন-

বরফ

বরফের ট্রে-তে গোলাপজল ঢেলে জমিয়ে নিতে পারেন। এমনিতে রূপচর্চায় বরফের ব্যবহার বেশ জনপ্রিয়। গরমের দিনে, মেকআপ করার আগে একটু টুকরো গোলাপজলের বরফ মুখে ১ মিনিট ঘষে নিন। তার পরে ময়েশ্চারাইজ়ার মেখে মেকআপ করুন। তাহলে মেকআপ সহজে গলবে না। ত্বকও উজ্জ্বল দেখাবে।

ফেশিয়াল মিস্ট

গরমে ত্বকের জ্বালা ভাব কমাতে ভুমিকা রাখে ফেসিয়াল মিস্ট। আলদাা করে ফেস মিস্ট না কিনে, গোলাপজল দিয়েই বানিয়ে নিতে পারেন। একটি স্প্রে বোতলে গোলাপজল ভরে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা গোলাপজল সঙ্গে রাখুন। রোদের তাপে কষ্ট হলে মুখে একবার করে স্প্রে করলেই স্বস্তি মিলবে।

ফোলাভাব কমাতে

ফ্রিজে রাখা ঠান্ডা করা গোলাপজল তুলোয় নিয়ে দুই চোখ বন্ধ করে ৫ মিনিট রেখে দিন। এর শীতল স্পর্শে সহজেই ক্লান্তি কাটবে। চোখের নীচ ঘুমিয়ে ওঠার পরে ফোলা দেখায়। এই ফোলা ভাব কমবে এই ঠান্ডা পরশে। চোখের নীচের কালি কমাতেও এটি উপকারী।