আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিশ্বকাপ ফুটবল

আমি নামাজে গেলেও আতঙ্কে থাকি, জামায়াত ছুরি দিয়ে খোঁচা মারল কিনা: যুবদল নেতা নয়ন

Anisur Rahman26-03-2026 12:00:10 AMদেখেছেন 131 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আমি নামাজে গেলেও আতঙ্কে থাকি, জামায়াত ছুরি দিয়ে খোঁচা মারল কিনা: যুবদল নেতা নয়ন

২৪ঘণ্টা  অনলাইন : জামায়াতের মুখে স্বাধীনতার কথা হলো দুই দিনের শিশুর মুখে বুলি শোনার মতো- এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যুবদল নেতা নয়ন বলেন, ‘দুই দিনের বাচ্চা যেমন কথা বলতে পারে না, তেমন জামায়াত-শিবিরের মনে স্বাধীনতা কখনও স্থান করে নেয় না। তাদের মনে থাকে পাকিস্তান, তাদের মনে সবসময় থাকে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তারা ৫২, ৭১, ৯০-তে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জুলাই-আগস্টের আন্দোলনেও জামায়াত-শিবিরের একটা লোক মাঠে এসে মিছিল-মিটিং করেছে, এমন কোনো ছবি বা ফুটেজ নেই।’

নয়ন আরও বলেন, ‘ছাত্রলীগের একজন কুখ্যাত সন্ত্রাসীকে এখনকার ডাকসুর ভিপি ম্যাসেজ দিয়েছিল সেই আঠারো বছর আগে। সবসময় একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, এখনও করে। আমি সবসময় আতঙ্কে থাকি, আমার আসপাশে না জানি কতগুলো জামায়াত-শিবির আছে গুপ্তভাবে। আমি নামাজে গেলেও আতঙ্কে থাকি জামায়াত-শিবির ছুরি দিয়ে খোঁচা মারল কিনা। এদের নিয়ে সাধারণ জনগণ সবসময় একটা ভয়ে থাকে। এই কারণে বাংলাদেশের জনগণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে।’